প্রার্থীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটার-সমর্থকদের মেজবান খাওয়ানোর অভিযোগে গত শনিবার এক প্রার্থীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম হাসান আল-আমিন এই জরিমানা করেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার খালেদ জানান, চর আলেকজান্ডার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী মো. হুমায়ুন কবির (বৈদ্যুতিক পাখা) শনিবার দুপুরে নিজ বাড়িতে তাঁর ভোটার-সমর্থকদের মেজবান খাওয়ান।