প্রার্থীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিটলার চৌধুরী ওরফে ভুলুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাহী হাকিম আরিফা ইয়াসমিন তাঁকে এ কারাদণ্ড দেন। সৈয়দপুর থানার ওসি সহিদার রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।