প্রার্থীর পক্ষে পোস্টার লাগানোর অভিযোগে যুবককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলার বাবুখালী গ্রামের মঙ্গল কান্তি চাকমা নামের এক যুবককে ইউপিডিএফের সহযোগী সংগঠন যুব ফোরামের সদস্যরা বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গল কান্তি চাকমা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, বঙ্গলতলী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের এক সদস্য পদপ্রার্থীর পক্ষের আলোচনা সভা শেষে তিনি ওই দিন নিজের গ্রামে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র যুব ফোরামের সদস্য শিশির কুমার চাকমার নেতৃত্বে ১০-১২ জন তাঁর ওপর হামলা করে। পরে তাঁর হাত-পা ও চোখ বেঁধে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে নির্মমভাবে মারধর করে।