প্রার্থীর বিরুদ্ধে জিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মশিউর রহমানের বিরুদ্ধে মারধরের হুমকি দেওয়ার অভিযোগে ইন্দুরকানি থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর ছেলে ও তাঁর সমর্থক। গত শুক্রবার রাতে বালিপাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কবির হোসেনের ছেলে নবিবুর রহমান ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী ইন্দুরকানি থানায় দুটি জিডি করেন বলে জানিয়েছেন ইন্দুরকানি থানার ওসি এ কে এম মিজানুল হক।