প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মনোহরদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বেলায়েত হোসেন (৫৫) গতকাল বুধবার ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নির্বাচনী বিধি অনুযায়ী ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন বাতিল করেছেন মনোহরদী রিটার্নিং কর্মকর্তা। বেলায়েত হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত চারটার দিকে বেলায়েত হোসেন হৃদ্রোগে আক্রান্ত হন। পরে তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ভোর পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল বেলা তিনটায় মনোহরদী ডিগ্রি কলেজ মাঠে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।