প্রার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপির প্রার্থী আফজাল হোসেন (৬০) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিয়মানুযায়ী নির্বাচন স্থগিত ও পুনঃ তফসিলের আর কোনো সুযোগ না থাকায় বিকল্প কোনো প্রার্থীও দিতে পারছে না বিএনপি। ২৩ এপ্রিল সন্তোষপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিবারের সদস্যরা জানান, আফজাল হোসেনের বাড়ি সন্তোষপুর গোপালপুর উত্তমখানা গ্রামে। গত সোমবার নিজ বাড়িতে দিবাগত রাত আড়াইটার দিকে বুকে ব্যথা ওঠার পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নাগেশ্বরী উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, মনোনয়নপত্র বাছাইয়ের আগে বিএনপির প্রার্থীর মৃত্যু হলেও নির্বাচন স্থগিত ও পুনঃ তফসিল ঘোষণার আর কোনো সুযোগ নেই।