প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত ওয়ার্ড-২) মহিলা সদস্য পদপ্রার্থী জামিরুন নেছা (৫৬) গতকাল শুক্রবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। জামিরুন সংরক্ষিত ওই ওয়ার্ডের টানা দুইবারের নির্বাচিত সদস্য ছিলেন। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থী নির্বাচন করছেন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মুস্তাকিম জামিরুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই সংরক্ষিত ওয়ার্ডে একই পদে আরও দুজন প্রার্থী থাকায় যথাসময়ে নির্বাচন হবে।