প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী জামাল উদ্দিন ব্যাপারী (৩৫) গতকাল রোববার নির্বাচনী প্রচারণাকালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুতে ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ভোট স্থগিত করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সিঙ্গাইর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন বন্ধ রাখার বিধান রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা পেলে পরে এ ভোট অনুষ্ঠানের তারিখ জানানো হবে। আগামী বৃহস্পতিবার এ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা। এখন ওই দিন সাধারণ কাউন্সিলর ছাড়া বাকি পদগুলোতে ভোট নেওয়া হবে। জামাল উদ্দিন ছাড়া ১ নম্বর ওয়ার্ডে আরও দুজন কাউন্সিলর প্রার্থী আছেন।