প্রার্থীর সমর্থকের চুল কর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী অর্জুন মণি চাকমার সমর্থক মোজাহারুল জনিকে (২২) আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা জোর করে মাথার চুল কেটে দিয়েছে। গত বুধবার রাত সাড়ে নয়টায় বেতবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার অজুর্ন মণি চাকমার প্রধান নির্বাচনী এজেন্ট অটুট দেওয়ানের স্বাক্ষরে দেওয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহামঞ্চদ রফিকুল করিমের কাছে অভিযোগে এ তথ্য জানা গেছে।
তবে এস এম চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কাজে তাঁর কোনো কর্মী-সমর্থক জড়িত নন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহামঞ্চদ রফিকুল করিম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
আগামীকাল শনিবার কাউখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।