প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী তিন সদস্য প্রার্থী এক মঞ্চে মুক্ত আলোচনায় অংশ নেন। গত শনিবার রাতে ‘স্মার্ট সোসাইটি’ নামের একটি সামাজিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। ৩১ মার্চ জুড়ীর পাঁচটি ইউনিয়নে নির্বাচন হবে। শনিবার রাত নয়টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের নয়াগ্রাম-শিমুলতলা দাখিল মাদ্রাসার মাঠে স্থানীয় মসজিদের ইমাম সাহেদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়। এতে ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী ও বর্তমান সদস্য হাবিবুর রহমান, জমির আলী ও আবদুল লতিফ অংশ নেন।