প্রায় দুই মাস ধরে নিখোঁজ কাজল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মূলবাড়ী এলাকার সাজেদুল হক তালুকদার ওরফে কাজল (৩০) প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
সরিষাবাড়ী থানায় হওয়া জিডি থেকে জানা যায়, সরিষাবাড়ীর মূলবাড়ী গ্রামের নাজমুল হক তালুকদারের ছেলে কাজল গত ১৩ আগস্ট রাতে বাড়ি থেকে বের হয়ে যান। আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তাঁর ভাই কুশল তালুকদার এই জিডি করেন। জিডিতে দাবি করা হয়, কাজল মানসিক ভারসাম্যহীন।
জিডিতে উল্লেখ করা হয়, কাজলের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, গায়ের রং ফরসা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো ও স্বাভাবিক।
ছেলে নিখোঁজ হওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন মা সামছুন্নাহার বেগম। কাজলের ছোট ভাই কুশল তালুকদার জানান, অনেক জায়গায় খোঁজাখুঁজি করে ভাইকে না পেয়ে জিডি করেছি।