প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ঝালকাঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিদ্যুৎ গ্রিডের বরিশাল অঞ্চলে কারিগরি ত্রুটির কারণে ঝালকাঠি জেলায় বিদ্যুৎ সরবরাহ এক ঘণ্টা ২০ মিনিট বন্ধ ছিল।
আজ শনিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে বরিশাল থেকে ঝালকাঠি পর্যন্ত আঞ্চলিক গ্রিড লাইনে সমস্যা দেখা দেওয়ায় সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে সরবরাহ শুরু হয় বলে পাওয়ার গ্রিড কোম্পানির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
গ্রিডের এই সমস্যার কারণে জেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লি বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এবং পশ্চিম অঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ কারণে পুরো জেলাই বিদ্যুৎহীন হয়ে পড়ে। পাওয়ার গ্রিড কোম্পানির স্থানীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গ্রিড লাইনের সমস্যা খুঁজে পাওয়ার পরই সেটি মেরামত করা হয়। এরপর সন্ধ্যা সোয়া সাতটার দিকে সরবরাহ স্বাভাবিক হয়।