প্রায় বিনা চিকিৎসায় চলে গেলেন সাংবাদিক আশরাফুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থাভাবে প্রায় বিনা চিকিৎসায় চলে গেলেন সাংবাদিক আশরাফুল ইসলাম আজাদ (৩৮)। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি...রাজিউন) করেন। দৈনিক করতোয়া, বার্তা সংস্থা আইএনবি ও যশোরের রানার পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি আশরাফুল ইসলামের প্রায় এক বছর আগে ক্যানসার ধরা পড়ে। মধ্যবিত্ত পরিবারের আশরাফুল দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাগুলোর মাধ্যমে দেশবাসীর কাছে সাহায্যের আবেদন করেছিলেন। কিন্তু তাতে উল্লেখযোগ্য সাড়া মেলেনি। তাই উপযুক্ত চিকিৎসা না পেয়ে আশরাফুলকে অকালেই চলে যেতে হলো। তিনি স্ত্রী ও তিন বছরের একটি মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জানাজা শেষে তাঁর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।