প্রায় ১৯ ঘণ্টা দেরিতে যাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট রেলস্টেশন প্ল্যাটফর্ম থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন ‘লালমনি এক্সপ্রেস’ নির্ধারিত সময়ের ১৮ ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে লালমনিরহাট থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশে যাত্রা করেছে। ট্রেনটি লালমনিরহাট থেকে রওনা হওয়ার কথা ছিল গত বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে। কিন্তু গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটা ২৫ মিনিটে যাত্রা করে ট্রেনটি।শুধু বুধবারের ট্রেনটিই যে দেরিতে ছেড়েছে, তা নয়। এক সপ্তাহ ধরে এমন ঘটনা ঘটছে।