প্রায় ৫ হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) গতকাল ৪ হাজার ৭৮৮ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ২১টি, সার্জারি অনুষদের ১৪টি এবং ডেন্টাল অনুষদের ৪টি বিভাগের চিকিৎসকেরা এ সেবা দেন। এর মধ্যে মেডিসিন অনুষদ থেকে ২ হাজার ৬৬০ জন, সার্জারি অনুষদ থেকে ১ হাজার ৯৩৮ জন এবং ডেন্টাল অনুষদ থেকে ১৯০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান চিকিৎসা কর্মসূচির উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি