প্রায়োগিক গবেষণার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য সামনে রেখে গবেষণা করতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি গবেষকদের মৌলিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণার ওপর জোর দেওয়ার কথাও বলেন। গতকাল রোববার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) প্রতিষ্ঠিত ডেজি-গনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টের উদ্বোধন-কালে তিনি এ কথা বলেন। বিসিএসআইআরের ধানমন্ডি ক্যাম্পাসে আন্তর্জাতিক মানের এই কেমিক্যাল মেজারমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়।প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু গবেষণার জন্য গবেষণা করলে চলবে না, গবেষণাকে অর্থবহ করতে হবে।’ তিনি লাগসই গবেষণা ও এর প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিজ্ঞান ও উন্নত প্রযুক্তির এ যুগে যেসব দেশ বৈজ্ঞানিক গবেষণায় এগিয়ে যাচ্ছে, তারাই অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি করছে। তিনি বলেন, ‘আমাদের প্রয়োজন লাগসই গবেষণা, যাতে উদ্ভাবন সহজলভ্য হয়, যাতে সাধারণ মানুষ তা গ্রহণ করতে পারে।’ তিনি আরও বলেন, কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন সঠিক ও লাগসই গবেষণা, যাতে সর্বোচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত হয়। প্রধানমন্ত্রী বলেন, নবপ্রতিষ্ঠিত এই ইনস্টিটিউটে খাদ্যসামগ্রী, পানীয় ও ওষুধ পরীক্ষা এবং শিল্পের মান নিয়ন্ত্রণে ব্যবস্থাপত্র দেওয়া হবে। তিনি রাসায়নিক বিশ্লেষক ও গবেষকদের প্রতি এ সুযোগ কাজে লাগিয়ে দেশীয় পণ্য ও শিল্পের মান বিশ্বমানে উন্নীত করার আহ্বান জানান। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. দবিরুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, মন্ত্রণালয়ের সচিব আবদুর রব হাওলাদার ও বিসিএসআইআরের চেয়ারম্যান আহমঞ্চদ ইসমাইল মোস্তফা। বাসস।