প্রিন্টিং কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে জননী গ্রুপের একটি প্রিন্টিং কারখানায় আজ বেলা তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নয়টি ইউনিট।

কারখানাটি দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরের বাগ ঝিলমিল আবাসিক প্রকল্পের কাছে জননী কুরিয়ার সার্ভিসের পাশে অবস্থিত। এটি জননী গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

জননী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম সরকার জানান, ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

হাসান বুক ডিপোর বিপণন ব্যবস্থাপক বজলুর রহমান বলেন, সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে জাগরণের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক দেবাশীষ মণ্ডল বলেন, সোয়া তিনটার সময় খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন।