প্রিন্স-প্রিন্সেসের দুই মালিককে আপসের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরল প্রজাতির ব্লু-গোল্ড ম্যাকাও পাখি দম্পতি প্রিন্স-প্রিন্সেসের সংসারে নেমে আসা দুর্যোগের সুরাহা করতে দুই পক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার তাঁদের আপসরফার বিষয়টি আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রিন্সেস আছে হাতিরপুলে তার মালিক আবদুল ওয়াদুদ ও প্রিন্স আছে তার মালিক ইকরাম সেলিমের কাছে।
নির্বাহী হাকিমের নির্দেশে গত ৩ জানুয়ারি প্রিন্সকে নিয়ে যান তার মালিক। প্রিন্স ও প্রিন্সেস দুর্লভ একজোড়া ব্লু-গোল্ড ম্যাকাও পাখি। দুটি পাখির মালিক দুজন। ঘটনাক্রমে মিলন ঘটেছিল তাদের। কিন্তু ঝামেলা বাঁধে মালিকানা নিয়ে। এ নিয়ে গত ৭ জানুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।