প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। এ উপলক্ষে ঢাকাস্থ প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ স্মৃতিসংঘ ও ভূঞাপুর প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ পাঠাগারের উদ্যোগে আজ সকাল নয়টায় মরহুমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজের উদ্যোগে কোরআনখানি, কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।