প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রথম মুসলমান প্রিন্সিপাল ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। এ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে ইব্রাহীম খাঁ সরকারি কলেজ ও করটিয়া সরকারি সা’দত কলেজে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং ঢাকায় সরকারি বাঙলা কলেজে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ করটিয়া সরকারি সা’দত কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, বাংলা একাডেমির অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা এবং সরকারি বাঙলা কলেজের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। বিজ্ঞপ্তি।