প্রিপারেটরি স্কুলের বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহা-ম্মদপুর প্রিপারেটরি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হয়েছেন সাবেক সাংসদ ও সমাজসেবক আতা উদ্দিন খান। সম্প্রতি বোর্ডের সভায় তাঁকে এ মনোনয়ন দেওয়া হয়।
আতা উদ্দিন খান পূর্ব পাকিস্তান সেন্সর বোর্ড ও আরব ওয়ার রিলিফ ফান্ডের সদস্য এবং বৃহত্তর ঢাকা লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও ঢাকা ডায়াবেটিক সংস্থার আজীবন সদস্য। বিজ্ঞপ্তি।