প্রিপেইড মিটার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি গতকাল শনিবার প্রিপেইড মিটার কার্যক্রম শুরু করেছে।

এ উপলক্ষে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, পল্লী বিদ্যুৎ সমিতির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সমিতির বিদ্যুৎ গ্রাহক আছেন ২ লাখ ১৪ হাজার। প্রাথমিকভাবে আমরা ৫ হাজার গ্রাহককে প্রিপেইড মিটার সংযোগ দেব। এরপর পর্যায়ক্রমে সব গ্রাহক এই সেবার আওতায় আসবেন।’ তিনি জানান, গ্রাহককে কার্ড কিনে রিচার্জ করতে হবে। টাকা শেষ হয়ে যাওয়ার আগেই মিটার স্বয়ংক্রিয়ভাবে সংকেত দেবে।