প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিসা কার্ড পরিচালনা নিয়ে সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে৷ প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কে এ এম মাজেদুর রহমান ও মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার নাঈমুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন৷ চুক্তির ফলে এখন থেকে মিডল্যান্ড ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের সহযোগী হিসেবে তার ভিসা কার্ড ব্যবসা পরিচালনা করবে৷ চুক্তি সইকালে মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খোন্দকার এবং প্রিমিয়ার ব্যাংকের পরিচালক কাজী আবদুল মজিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ খান প্রমুখ উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷