প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার সচেতনতা পক্ষ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘ডিবেট ক্লাব অব ল’ এর উদ্যোগে ১ ডিসেম্বর মানবাধিকার সচেতনতা পক্ষ শুরু হয়েছে। পক্ষকালব্যাপী কর্মসূচিতে রয়েছে পোস্টার ডিজাইন প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ, মানবাধিকারের ওপর স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও শোভাযাত্রা।
১৫ ডিসেম্বর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কর্মসূচির সমাপ্তি টানবেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ‘ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে। বিজ্ঞপ্তি।