প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কম্পিউটার কাউন্সিলের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সইয়ের পর চুক্তিপত্র বিনিময় করছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) কর্মকর্তারা
সইয়ের পর চুক্তিপত্র বিনিময় করছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) কর্মকর্তারা

তথ্যপ্রযুক্তির অবকাঠামো উন্নয়নে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) একটি চুক্তি সম্পাদিত হয়েছে। ১৭ ডিসেম্বর নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় আয়োজিত তথ্যপ্রযুক্তি মেলায় এই চুক্তি সই হয়।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির ডিন তৌফিক সাঈদ এবং বিসিসির পক্ষে কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম। চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। চুক্তি অনুযায়ী বিসিসি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের নিয়মিতভাবে তিন মাসব্যাপী ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ প্রশিক্ষণ প্রদান করবে। বিজ্ঞপ্তি।