প্রিমিয়ার ব্যাংকের ওয়াসা বিল সংগ্রহ বুথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার চকবাজারে প্রিমিয়ার ব্যাংকের ওয়াসা বিল সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক দেওয়ান আনোয়ারুল লতিফ, ইভিপি ও জেনারেল সার্ভিসের বিভাগীয় প্রধান সৈয়দ নওশের আলী এবং ঢাকা ওয়াসার জোন-২-এর রাজস্ব কর্মকর্তা আবু বকর সিদ্দিক খাঁন বিশেষ অতিথি হিসেবে ফিতা কেটে বুথের উদ্বোধন করেন। এ সময় ঢাকা ওয়াসা ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।