প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা হায়দার, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক, পরিচালক মো. জাহাঙ্গীর আলম, মো. আলমগীর কবির, মোহাম্মদ এরশাদুল হক, স্বতন্ত্র পরিচালক রফিক আহমদ, টি কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম প্রমুখ। সভায় ২০১২-১৩ অর্থবছরে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।