প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটকেন্দ্রে গত শুক্রবার ঘুষ লেনদেনের অভিযোগে একজন প্রিসাইডিং কর্মকর্তা ও ইউপি সদস্য পদপ্রার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সেলিম রেজা এ দণ্ড দেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গতকাল শনিবার সকালে ওই দুই ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।