প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে তাঁর কেন্দ্রে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২০ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র মহাখালী টিঅ্যান্ডটি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে এ ঘটনা ঘটে।
এ কেন্দ্রের তৃতীয় তলার মহিলা বুথে তাবিথ আউয়ালের পুরুষ এজেন্টদের ঢুকতে দেননি প্রিসাইডিং কর্মকর্তা কামরুল হাসান। তিনি বলেন, মহিলা বুথে পুরুষ এজেন্ট দেওয়া যাবে না। অথচ ওই বুথের ঠিক এক তলা নিচে, অর্থাৎ দ্বিতীয় তলায় আরেক প্রিসাইডিং কর্মকর্তা নওরোজ ইসলাম মহিলা বুথে পুরুষ এজেন্টদের ঢুকতে দিয়েছেন। তাঁর ভাষ্য, মহিলা বুথে পুরুষ এজেন্ট দেওয়া যাবে না—এমন কোনো নিয়ম তাঁর জানা নেই।
১৯ নম্বর ওয়ার্ডের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা কেন্দ্রে দুপুর ১২টার দিকে দেখা যায়, ভেতরে কোনো ভোটার নেই। কিন্তু বাইরে চারটি লাইনে ৫০-৬০ জন করে ভোটার দাঁড়িয়ে রাখা হয়েছে। এই কেন্দ্রে ১২ টির মধ্যে চারটি ও পার্শ্ববর্তী বনানী মডেল স্কুল কেন্দ্রের আটটির মধ্যে ছয়টিতে সকাল থেকে তাবিথ আউয়ালের এজেন্ট দেখা যায়নি।