প্রিয় শিক্ষক সম্মাননার উদ্বোধনী পর্ব রাত ৯টায়
আজ ‘বিশ্ব শিক্ষক দিবস’। বিশেষ এই দিনে জাতি গড়ার মহান কারিগর শিক্ষকদের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মত শুরু হচ্ছে ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২০’। আয়োজনটির ভার্চুয়াল উদ্বোধনী পর্ব আজ রাত ৯টায় প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচারিত হবে।
ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম, ময়মনিসংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, জামালখান কুসুমকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুন্নিছা খানম ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন প্রথম আলোর যুব কার্যক্রম ও ইভেন্টস বিভাগের প্রধান মুনির হাসান।
আয়োজন নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন– www.priyoshikkhok.com