প্রিয় শিল্পীকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমার সুরধ্বনি বাজিছে হৃদয়ে’ শিরোনামে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বর্ষীয়ান সংগীতশিল্পী ওস্তাদ এ কে এম শামসুজ্জামানের স্মরণসভা। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখা গতকাল শুক্রবার বিকেলে শহরের মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগারে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রয়াত শিল্পীর স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাজশাহীর সভাপতি অধ্যাপক মহেন্দ্র নাথ অধিকারী। শামসুজ্জামানের জীবনী পাঠ করেন সংগঠনের কর্মী ইলোরা। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক মনিরা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শামসুজ্জামানের স্মৃতিচারণা করে বক্তব্য দেন ভাষাসৈনিক মোশারফ হোসেন আখুঞ্জি, আবদুর রাকিব, নন্দা ভট্টাচার্য, শামসুজ্জামানের মেয়ে ইভা জামান, ফরিদা সুলতানা প্রমুখ। আবৃত্তি করে শোনান তাপস মজুমদার। সংগীত পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখার শিল্পীরা।