প্রিয়া চাকমার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির মোনঘর আবাসিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রিয়া চাকমা লিউকোমিয়ায় (ব্লাড ক্যানসার) আক্রান্ত। তার চিকিৎসার জন্য সাড়ে তিন থেকে চার লাখ টাকা প্রয়োজন। তার কৃষক বাবা চন্দ্রলাল চাকমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।চন্দ্রলাল চাকমা জানান, ১ মার্চ তিনি তাঁর মেয়েকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক গোলাম রব্বানী ও ঢাকা ক্যানসার ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান মাহাবুবুর রহমানকে দেখিয়েছেন। প্রিয়া লিউকোমিয়ায় আক্রান্ত হয়েছে বলে তাঁরা নিশ্চিত করে জানান, এই রোগের চিকিৎসায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা লাগবে।সাহায্য পাঠানোর ঠিকানা: কিরণমালা চাকমা, সঞ্চয়ী হিসাব নম্বর ৫৭৪৮, ইসলামী ব্যাংক, রাঙামাটি শাখা। মোবাইল: ০১৮২০৩২০৬৪১। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।