প্রীতি ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে প্রথম আলো বন্ধুসভা ও ফরিদপুর মেডিসিন ক্লাবের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টায় স্থানীয় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে টি-টোয়েন্টি প্রীতি ম্যাচটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান। খেলায় ফরিদপুর মেডিসিন ক্লাব ৯৯ রানে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভাকে হারায়। পরে বিজয়ী দলের অধিনায়ক মো. সোহাগ হোসেন ও বিজিত দলের অধিনায়ক মো. সাজেদুল ইসলামের হাতে ট্রফি তুলে দেন কলেজের অধ্যক্ষ।