প্রীতি নিহত হওয়ার ঘটনায় আরও এক যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে পাথর ছুড়ে মেরে প্রকৌশলী প্রীতি দাশকে (২৪) হত্যার ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানার পুলিশ। 
গতকাল সোমবার তাঁকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম ইকবাল হোসেন ওরফে ইউসুফ (১৯)। তিনি ভাটিয়ারী এলাকার মো. হারুনুর রশীদের ছেলে। তিনি
গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করেছি। সাত দিনের
রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছি। প্রাথমিকভাবে সে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।’
১০ আগস্ট তূর্ণা নিশীথা ট্রেনযোগে ঢাকা যাওয়ার সময় বাইরে থেকে কে বা কারা পাথর ছুড়ে মারলে প্রীতি দাশের মাথায় লাগে।
পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।