প্রীতি নিহতের ঘটনায় গ্রেপ্তার যুবকের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশলী প্রীতি দাশ নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক মো. রুবেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ রিমান্ড মঞ্জুর করেন। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেন, ‘আমরা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত দুই দিনের মঞ্জুর করেছেন।’ ১২ আগস্ট রুবেলকে ভাটিয়ারি ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১০ আগস্ট ঢাকায় যাওয়ার পথে তূর্ণা নিশিথা ট্রেনে বাইরে থেকে কে বা কারা পাথর ছুড়ে মারলে প্রকৌশলী প্রীতি দাশ (২৪) নিহত হন।