প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে নারীদের প্রীতি ফুটবল খেলা হয়েছে। এতে পীরগঞ্জের রামদেবপুর মহিলা ফুটবল একাদশ জয়ী হয়েছে। তারা ১-০ গোলে রানীশংকৈল উপজেলার রাঙাটুলি ফুটবল একাডেমির মহিলা দলকে হারায়। খেলার উদ্বোধন করেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইমদাদুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র কশিরুল আলম, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য সেতারা হক, রানীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম প্রমুখ। পীরগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি এ খেলার আয়োজন করে।