প্রীতি ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরায় প্রীতি ফুটবল ম্যাচ খেলতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র গতকাল মঙ্গলবার দুপুরে আগরতলায় গেছে। আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে ২১ জনের দলটি আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা পৌঁছে। দলে ১৪ জন খেলোয়াড় আছেন। আজ বুধবার আগরতলা উমাকান্ত মাঠে ত্রিপুরা অলিম্পিক একাদশের সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নেবে দলটি। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সভাপতি মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান দলের নেতৃত্ব দিচ্ছেন।