প্রীতি ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে গতকাল শুক্রবার বিকেলে ‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগান নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শহরের ডি জে হাইস্কুল খেলার মাঠে রামচন্দ্রপুর পাড়া যুবসমাজ এ খেলার আয়োজন করে। খেলায় শহরের রামচন্দ্রপুর পাড়া, বৈকাল বাজার ও জগন্নাথ পাড়ার যুবসমাজ ১১ সদস্যের দুই ভাগে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়। যুবসমাজ খেলা শুরুর আগে ও খেলা শেষে ট্রফি নিয়ে শোভাযাত্রা বের করে। আয়োজক কমিটির সভাপতি সঞ্জয় সরকার বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে তাঁরা এভাবেই প্রতিবছর প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন। এবার এটা তাঁদের ১২তম আয়োজন। শেরপুর (বগুড়া) প্রতিনিধি|