প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর সদরের আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল শুক্রবার উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সাংবাদিক ও ধারাভাষ্যকার নাসির উদ্দিন আহমেদ স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে দাউদকান্দি উপজেলা একাদশ গজারিয়া উপজেলা একাদশকে ১-০ গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকার মনসুর স্পোর্টিং ক্লাবের সহসভাপতি ও কৃতী খেলোয়াড় কামরুল হাসান। এ সময় মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।