প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ স্টেডিয়ামে গতকাল বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ ফুটবল একাডেমি ও বর্ণালি ক্রীড়া চক্রের মধ্যে এ প্রতিদ্বন্দ্বিতা হয়। দুই দলের মধ্যকার খেলা গোলশূন্য ড্র হয়। পরে দুই দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার স্বপন দাস। অন্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক বাহারুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন, মঈন কাদের, মুন্সিগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি আবু সাঈদ সোহান প্রমুখ উপস্থিত ছিলেন।