প্রীতি ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় মাঠে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ জামিলের স্মরণে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে গৌরীপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত খেলায় চান্দিনা উপজেলা একাদশ ও দাউদকান্দি উপজেলা একাদশ অংশ নেয়। খেলা ১-১ গোলে ড্র হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, তিতাস উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।