প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বল্পপেন্নাই গ্রাম থেকে চেয়ারম্যান ও একজন সদস্য নির্বাচিত হওয়ায় গত মঙ্গলবার প্রীতি ভলিবল খেলা হয়েছে। গ্রামের কবরস্থানসংলগ্ন মাঠে এ খেলা হয়। খেলায় দাউদকান্দি ও তিতাস উপজেলা দল অংশ নেয়। এ উপলক্ষে অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, উপজেলা ভলিবল ফেডারেশনের সভাপতি অশোক কুমার সাহা, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সহসভাপতি সার্জেন্ট ফারুক হোসেন, মানিক মিয়া মাস্টার প্রমুখ।