প্রীতি ভলিবল প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে সীমান্ত পিলার ৩৪০/৩-এস-এর কাছে ভারতের মালন নামক স্থানে গতকাল মঙ্গলবার বেলা তিনটায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজিবি দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারতের ১৬৭ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী লাক্ষমিন্দার সিং গিল এবং ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আখতার ইকবাল। উপস্থিত বিজিবি ও বিএসএফের কর্মকর্তা ও সৈনিকবৃন্দ, ভারতীয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার শত শত মানুষ খেলা উপভোগ করেন। খেলায় বিএসএফ দল ২-০ সেটে বিজিবি দলকে পরাজিত করে।