প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দর ও মুন্সিগঞ্জ সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে মুন্সিগঞ্জ সোনালী অতীত ক্লাবের পক্ষে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় দুটি গোল করেন। ৩-৩ গোলে ড্রয়ের মধ্য দিয়ে খেলা শেষ হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন আরিফ খান জয়। এ সময় মুন্সিগঞ্জ সোনালী অতীত ক্লাবের আহ্বায়ক আর্শেদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাংসদ মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বাহারুল আলম, সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু প্রমুখ। মুন্সিগঞ্জ প্রতিনিধি|