প্রীতি সম্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় ইউনিটের বার্ষিক প্রীতি সম্মিলনী গতকাল শুক্রবার সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান। ইউনিটের সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ মিজানউদ্দিন। খুলনা বিভাগে কর্মরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে আয়োজন। অনুষ্ঠানে ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।