প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বেলা একটায় ২৯ ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী জানান, তাঁরা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, বিজিবির সদস্যদের সৌজন্যে প্রীতিভোজের আয়োজন করেন। প্রীতিভোজে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশের সর্ববৃহৎ বিনোদনকেন্দ্র স্বপ্নপূরীর স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন, ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর হাসিব, ফুলবাড়ী সার্কেলের এএসপি আবু হায়দার মো. ফয়জুর রহমানসহ বিরামপুর, হাকিমপুর ও ফুলবাড়ী উপজেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।