প্রীতির কোলজুড়ে জোড়া যমজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার রৌশন জেনারেল হাসপাতালে গত সোমবার গভীর রাতে প্রীতি বর্মণ নামের এক নারী জোড়া যমজশিশুর জন্ম দিয়েছেন। যমজের পা তিনটি।প্রীতির স্বামী শংকর বর্মণ প্রথম আলোকে বলেন, তাঁর বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও গ্রামে। সোমবার রাত আটটার দিকে প্রীতির প্রসবব্যথা ওঠে। তাঁকে রাত নয়টার দিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের গাইনি চিকিৎসক আঞ্জুমান সুলতানা বলেন, যমজের বুক থেকে নিচের দিকে শরীর জোড়া লাগানো, পা তিনটি। বর্তমানে সম্পূর্ণ সুস্থ। ভবিষ্যতে সমস্যা হতে পারে। জোড়া ছেলে যমজের বাবা আরও বলেন, তিনি পেশায় নাপিত। ভেবে পাচ্ছেন না, কী করে এ যমজকে বাঁচিয়ে রাখবেন।