প্রীতিলতা হল থেকে ছাত্রী সংস্থার বই উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে ছাত্র শিবিরের নারী শাখা ছাত্রী সংস্থার অর্ধশতাধিক বই, প্রচারণা ও পরিকল্পনা কার্ড উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রীদের এই আবাসিক হলের নামাজ পড়ার কক্ষ থেকে এসব বই উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল দুপুরে ছাত্রলীগ হল শাখার নেতা-কর্মীরা নামাজ কক্ষের আলমারিতে ছাত্রী সংস্থার বই, প্রচারণা ও পরিকল্পনা কার্ড দেখতে পান। বিষয়টি তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা এসে বইগুলো উদ্ধার করে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র প্রথম আলোকে বলেন, বইগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় আছে।