প্রীতিলতার আত্মহুতি দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮১তম আত্মাহুতি দিবস আজ ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার। এ উপলক্ষে প্রীতিলতা ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল নয়টায় পটিয়ায় প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হবে এবং বিদ্যালয়গৃহে হবে আলোচনা সভা ।
মাস্টারদা সূর্য সেনের নিদের্শ পেয়ে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে প্রীতিলতা চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে ইংরেজদের ওপর আক্রমণ করেন। সফল অভিযান শেষে ফেরার সময় তাঁর গায়ে একটি গুলি লাগে। ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি নিজের পকেটে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করেন। চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে ১৯১১ সালের ৫ মে জন্মগ্রহণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার।