প্রীতিলতার আত্মাহুতি দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮২তম আত্মাহুতি দিবস আজ ২৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ সকাল ১০টায় চট্টগ্রামের পটিয়ার ধলঘাট নিজ গ্রামে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এ ছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিলতা নামে নাটকের মহড়া অনুষ্ঠিত হবে।
মাস্টারদা সূর্য সেনের নির্দেশ পেয়ে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে প্রীতিলতা চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে ইংরেজদের ওপর আক্রমণ করেন। অভিযান শেষে ফেরার সময় তাঁর গায়ে একটি গুলি লাগে। ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি নিজের পকেটে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করেন। চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে ১৯১১ সালের ৫ মে জন্মগ্রহণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার।